
শাহজাহান সিরাজ: গাইবান্ধা সদর উপজেলার গাগোয়া ইউনিয়নের উত্তর ঘাগুয়া সরকারপাড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে একটি শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার সহ তিনজনকে গ্রেফতার করেছে গাইবান্ধা গোয়েন্দা শাখা। গ্রেপ্তার আসামিরা হলেন উত্তর ঘাগোয়া সরকার পাড়ার মৃত নুরনবী’র পুত্র আসাদুজ্জামান (৫৫) ওরফে হিরু, দারিয়াপুরের মৃত আসমত বেপারীর পুত্র মোজাম্মেল (৫২) এবং উত্তর ঘাগোয়া সরকারপাড়ার মৃত কছিম উদ্দিন এর পুত্র খোকা মিয়া (৬০)।
১৫ মার্চ (শুক্রবার) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোঃ কামাল হোসেন (পিপিএম) জানান, গত ১৪ মার্চ ভোরে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম অভিযান চালিয়ে ঘাগোয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সরকার পাড়ার একটি নির্মানাধীন বিল্ডিং এর ফাঁকা কক্ষের মেঝের বালুর নিচ থেকে পলিথিনে মোড়ানো কালো রঙের একটি দেশীয় তৈরি এক নলা বিশিষ্ট ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা রুজু করা হয়েছে। এই প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম হোসেন, মোঃ আব্দুল্লাহ আল মামুন, ধ্রুব জ্যোতির্ময় গোপ, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মোখলেসুর রহমান সরকার, মোঃ বদরুজ্জামান মোল্লা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ