হোম » সারাদেশ » চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক লিটনের শোডাউন

চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক লিটনের শোডাউন

গোলাম রব্বানী দুলাল, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ আসছে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থীর জানান দিচ্ছেন বিভিন্ন উপায়ে। নজর কাড়াতে যে যার মতো করছেন প্রচারণা, করছেন শোডাউন। এমনই এক ব্যাতিক্রমী শোডাউন করলেন সাংবাদিক তোফায়েল হোসেন লিটন। তিনি বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে শুধুমাত্র শতাধিক কারযোগে এই শোডাউন করেছেন।

রবিবার (১০ মার্চ) সকালে পৌর শহরের রেলগেট এলাকা থেকে শোডাউন বের করা হয়। এরপর কারের বহরটি উপজেলার নশরতপুর, চাপাপুর, বিহিগ্রাম, কুন্ডুগ্রাম, শাওইল, ছাতিয়ানগ্রাম, তারাপুর, ছাতনী, আদমদীঘি বাজারসহ বিভিন্ন এলাকা সকাল থেকে বিকেল পর্যন্ত ঘুরে ঘুরে হাত নেড়ে সবার দোয়া চান, জানান দেন পরিবর্তনের।

এ সময় থেমে থেমে পথশোভা ও জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন চেয়ারম্যান পদপ্রার্থী লিটন। তোফায়েল হোসেন লিটন স্থানীয় একটি পত্রিকায় সাংবাদিকতার পাশাপাশি দীর্ঘ এক যুগ ধরে শহরের কারিগরি কলেজে শিক্ষকতা করেছেন।

বিভিন্ন এলাকায় ও বাজারে সংক্ষিপ্ত বক্তৃতায় লিটন বলেন, এলাকায় মাদক, সন্ত্রাস ও অনিয়ম নির্মূল করে এই শহরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী। আপনাদের ভালোবাসা ও দোয়া পেলে বিপুল ভোটে জয়লাভ করতে পারবো।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!