হোম » সারাদেশ » বদলগাছীর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার দর্শনার্থীদের জন্য রেস্ট হাউজের উদ্বোধন

বদলগাছীর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার দর্শনার্থীদের জন্য রেস্ট হাউজের উদ্বোধন

আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী প্রচীন ইতিহাস সমৃদ্ধ ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার দুরদুরান্ত থেকে ঘুরতে আসা দর্শনার্থীদের আবাসন সুবিধা দিতে ৫ কক্ষ বিশিষ্ট রেস্ট হাউজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় রেস্ট হাউজের উদ্বোধন করেন প্রধান অতিথি প্রতœতত্ত¡ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাবিনা আলম। পাহাড়পুর প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চলের বিশ^বিদ্যালয ও স্কুল, কলেজের ছাত্রছাত্রীসহ হাজার হাজার দর্শনার্থী ও বিদেশী পর্যটকরা ঘুরতে আসেন।

বিহারে সাময়িক ভাবে বিশ্রাম করার জন্য রেস্ট হাউজ থাকলেও আবাসন সুবিধা ছিলনা। এতে অনেক দেশী বিদেশী দর্শনার্থী পর্যটকদের হয়রানীর শিকার হতো। যে সকল দর্শনার্থী ঘুরতে এসে এক দিনে ফিরতে পারে না তাদের আশ্রয় নিতে হয় পাশর্^বর্তী জয়পুরহাট অথবা নওগাঁ জেলা সদরে। আধুনিক সুযোগ সুবিধায় নির্মিত এই রেস্ট হাউজ উদ্বোধনের ফলে উপকৃত হবে দর্শনার্থী ও গবেষকরা। এশিয়া উপমহাদেশের মধ্যে বৃহত্তম প্রাচীন প্রতœতাত্তিক নিদর্শন পাহাড়পুর।

তারপরে ও এখানে আবাসন সুবিধা না থাকায় বরাবর অভিযোগ করে আসত দর্শনার্থীরা। বৌদ্ধবিহার ও জাদুঘর কর্তৃপক্ষ জানায় ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত রেস্ট হাউজে এসি, গিজার, সোফা সেট, প্রতি রুমে ডবল খাটের ব্যবস্থা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মহাপরিচালকের সঙ্গে ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ন সচিব বদরে মুনির ফেরদৌস, প্রতœতত্ত¡ অধিদপ্তরের রাজশাহী ও রংপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. মোছা: নাহিদ সুলতানা।

কাস্টোডিয়ান ফজলুল করিম আর্জু জানান রেস্ট হাউজের জন্য সরকারী ভাবে নির্দিষ্ট ভাড়া রয়েছে। এটি উদ্বোধনের ফলে দুর দুরান্ত থেকে আগত গবেষক, দর্শনার্থীরা উপকৃত হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!