
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান আকমাল হোসেন। তিনি প্রধানমন্ত্রীর উন্নয়ন চিত্র তুলে ধরে সারা উপজেলায় তার প্রার্থীতার প্রচার প্রচারণা চালাচ্ছেন। উপজেলা আওয়ামী লীগের একজন নিবেদিত মানুষ হিসেবে পরিচিত আকমাল হোসেন।
আওয়ামী লীগের সামর্থন পেয়ে এরআগে তিনি উল্লাপাড়া সদর ইউনিয়নে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। চেয়ারম্যান হয়ে তিনি সদর ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন করেছেন। উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা প্রবীণ এই রাজনীতিবিদ সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করছে। আকমাল হোসেন আওয়ামী লীগের রাজনীতি করে জামাত বিএনপির রোষানলে পড়ে ২০১৮ সালে জাতীয় নির্বাচনে হামলার শিকার হয়।
এরআগে ২০১৪ সালে যুদ্ধ অপরাধী মামলায় জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের রাতে জামায়াত বিএনপি একযোগে তার ব্যবসা প্রতিষ্ঠান শ্রীকোলা তেল মিল,ট্রাক এবং বিল্ডিং এ আগুন দেয়। এতে দেড় কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছিল। আকমাল হোসেন জানান তিনি আওয়ামী লীগের জন্য নিবেদিত হিসেবে কাজ করে গেছেন। এখন তিনি উপজেলা চেয়ারম্যান হয়ে জনগণের জন্য কাজ করতে চায়।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ