হোম » সারাদেশ » সাতকানিয়ায় গাঁজা ও মদসহ যুবক আটক,৬ মাস কারাদন্ড ১’শ টাকা জরিমানা 

সাতকানিয়ায় গাঁজা ও মদসহ যুবক আটক,৬ মাস কারাদন্ড ১’শ টাকা জরিমানা 

চন্দনাইশ-সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল বাংলাবাজার এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

এসময় মো. ওসমান গনি বাবু (১৯) নামের এক যুবককে নেশাগ্রস্ত অবস্থায় আনুমানিক ৩০ গ্রাম গাঁজা, বাংলা মদ ও গাঁজা সেবনের সরঞ্জামসহ পুলিশ কর্তৃক হাতেনাতে আটক করা হয়। আটককৃত ব্যক্তি স্বেচ্ছায় দোষ স্বীকার করে আদালতের নিকট ক্ষমা প্রার্থনা করেন। আটক যুবক উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল সাইরতলী, ২ নং ওয়ার্ডের মো. জয়নাল আবেদীন পুত্র। মোবাইল কোর্ট পরিচালনা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, সোনাকানিয়া ইউনিয়নে এক যুবককে নেশাগ্রস্ত অবস্থায় আনুমানিক ৩০ গ্রাম গাঁজা, ২০০ এমএল বাংলা মদ ও গাঁজা সেবনের সরঞ্জামসহ পুলিশ কর্তৃক হাতেনাতে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি স্বেচ্ছায় দোষ স্বীকার করে আদালতের নিকট ক্ষমা প্রার্থনা করেন। তিনি আরো বলেন, পরবর্তীতে আসামিকে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় ০৬ মাস বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা দন্ড প্রদান করা হয়। আসামির কাছ থেকে জরিমানার টাকা আদায় করে চট্টগ্রাম জেলা কারাগারে প্রেরণের নিমিত্ত জেল পরোয়ানামূলে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।জনস্বার্থে উপজেলা প্রশাসন অভিযান অব্যাহত থাকবে বলে জানান। এসময় সাতকানিয়া থানার এস আই আবু বক্করসহ একটি টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!