হোম » সারাদেশ » ডোমারে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

ডোমারে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

মো: রিমন চৌধুরী,ডোমার(নীলফামারী)প্রতিনিধি:“স্মার্ট পরিসংখ্যান উন্নয়নের সোপন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৪ইং পালিত হয়েছে
মঙ্গলবার (২৭ফেব্রুয়ারী) সকালে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয় যৌথভাবে দিবসটি পালনে র্যা লী ও আলোচনা সভার আয়োজন করেন।
দিবসটি পালনে পরিষদ চত্বর হতে একটি র্যা লী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ) সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃআবু রাহাত সোহেল রানার সঞ্চালনায়  উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন,উপজেলা কৃষি অফিসার মো.রফিকুল ইসলাম,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ওমর আলী,পরিসংখ্যান তদন্তকারী আব্দুল বারী প্রমুখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!