
পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি: ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় জামিন পেয়েছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৩ সাংবাদিক সহ চার জন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর সাইবার ট্রাইব্যুনালের তারা হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক (জেলা ও দায়রা জজ) ড. মো. আব্দুল মজিদ মঞ্জুর করেন।
জামিন পাওয়া সাংবাদিকরা হলেন, দৈনিক আমার সংবাদ পত্রিকার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুল আলিম, দৈনিক গনমানুষের আওয়াজ ও দৈনিক জবাবদিহি পত্রিকার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি আবু তারেক বাঁধন ও দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার পীরগঞ্জ প্রতিনিধি ফাইদুল ইসলাম। অপর ব্যক্তির নাম হলেন আনোয়ার হোসেন।
তার বাড়ি পৌর শহরের রঘুনাথপুর মহল্লায়। ২০২২ সালে ১৫ এপ্রিল লিখিত অভিযোগ ও মামলার সূত্র ধরে “পাহাড়াদারের হাত পা বেধে পুকুরের ৪৫ মণ মাছ নিধন” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশিত হওয়ার ৮ মাস পর সামাজিক মর্যাদা ক্ষুন্ন হওয়ার অভিযোগ এনে উপজেলার সিংগারোল গ্রামের খায়রুল আলম নামে এক অবসর প্রাপ্ত কলেজ শিক্ষক ২০২৩ সালে ১৮ জানুয়ারি রংপুর সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে ২৫ ও ২৯ ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য