হোম » সারাদেশ » চন্দনাইশে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগে শিক্ষক আটক

চন্দনাইশে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগে শিক্ষক আটক

চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশে ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে মো. আব্দুর রশিদ (২২) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত শনিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে উপজেলার হাসিমপুর ইউনিয়নের সৈয়দাবাদ এলাকার একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শিক্ষকের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী থানার সরল ইউনিয়নে বাসিন্দা। ওই ইউনিয়নের সরল এলাকার মৃত আবুল বশরের ছেলে মো. আব্দুর রশিদ।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। মামলার এজাহারে সূত্রে জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে ঘুমাতে যাওয়ার সময় মশারি টাঙানোর কথা বলে ওই ছাত্রকে ডেকে নেন অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক। মশারি টাঙানোর পর কিছুক্ষণ পা টিপালে প্রস্রাব করার কথা বলে বাইরে চলে আসে ওই ছাত্র। তবে সেখানেও তার পিছু নিয়ে আবার তাকে রুমে ডেকে নিয়ে বলাৎকারের চেষ্টা করেন।

গত (২৫ ফেব্রুয়ারি) রবিবার রাত ৮টার দিকে স্ত্রীর কাছ থেকে এসব ঘটনা শুনে মাদ্রাসা পরিচালকের কাছে যান ছাত্রের বাবা। এ সময় মাদ্রাসা পরিচালক ওই শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানালে তিনি থানায় এজাহার দায়ের করেন।

চন্দনাইশ থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলা রুজু করা হলে আটককৃত  মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক মো. আব্দুর রশিদকে রোববারে দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!