
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৪৯ পিচ ইয়াবাসহ শিমুল মিয়া (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯.৫ ঘটিকার সময় পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের আশুতিয়া গ্রামের সুনীল ডাক্তারের ফার্মের পিছনে জমিতে অভিযান পরিচালনা করে ৪৯ পিছ ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শিমুল মিয়া পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের রহিমপুর গ্রামের ফেরদৌস মিয়া ছেলে। জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানার এসআই দ্বীন ইসলাম সঙ্গী অফিসারদের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী শিমুল মিয়াকে গ্রেপ্তার করে।
পরে তাদের কাছ থেকে ৪৯ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৪৭০০ টাকা। মাদক উদ্ধারের ঘটনায় পাকুন্দিয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
এফআইআর লং ১৩, জি আর মামলা নং ৩১ তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২৪। ধারা ৩৬ (১) স্মরণের ১০ (ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করা হয়েছে। পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শিমুল মিয়াকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক