
মোস্তাফিজুর রহমান, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় যথাযোগ্য মর্যদায় রাত ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পতবক অর্পণ,সকালে জাতীয় পতাকা উত্তোলন,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
বুধবার বেলা ১০ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,উপজেলা সহকারী ভূমি কমিশনার রাকিবুল হাসান,নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোরুজ্জামান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর প্রমুখ।পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
অশ্রুসিক্ত বিদায়: মানবিকতার অনন্য দৃষ্টান্ত ছিলেন জাকির হোসেন শেখ