
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে দুটি পাকা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। সড়ক দুটি হলো হাসিমপুর ব্রিজ থেকে ভুলুর মোড় পর্যন্ত এবং অপরটি গোপালপুর পাকা সড়ক থেকে হাসিমপুর পাকা সড়ক পর্যন্ত।
সোমবার বিকালে সড়ক দুটির শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, উপজেলা প্রকৌশলী সুমন কুমার দেবনাথ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম সাকলাইন সুবেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম তৌফিক মান্নান পলাশ, বালুভরা ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি সুকুমল কর্মকার, যুবলীগ নেতা সুজন প্রমূখ।
সড়ক দুটির মধ্যে হাসিমপুর ব্রীজ থেকে ভুলুর মোড় পর্যন্ত ১১৪৩ মিটার সড়কটির চুক্তি মূল্য ৮৮ লক্ষ ৮ হাজার ৪৭৯ টাকা এবং গোপালপুর পাকা সড়ক থেকে হাসিমপুর পাকা সড়ক পর্যন্ত ৭৩০ মিটার সড়কের চুক্তিমূল্য ৫০ লক্ষ ৯৪ হাজার ৮৭৩ টাকা। সড়ক দুটির উন্নয়ন কাজের তত্তাবধান করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন