হোম » সারাদেশ » বদলগাছীতে বীর মুক্তিযোদ্ধা কায়েম উদ্দীনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বদলগাছীতে বীর মুক্তিযোদ্ধা কায়েম উদ্দীনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলার বিলাসবাড়ী ইউনিয়নের ভগবানপুর গ্রামের মৃত তছির উদ্দীনের পুত্র বীরমুক্তিযোদ্ধা কায়েম উদ্দীন শনিবার বিকাল ৫টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না…… রাজেউন)। মৃত্যুকালে আনুমানিক বয়স ৭২ বছর।

১৮ ফেব্রুয়ারি রবিবার বেলা ১১টায় রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভ‚মি) মোসাঃ আতিয়া খাতুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান, সঙ্গীয় ফোর্স, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা জবির উদ্দীন, দপ্তর সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আফাজ উদ্দীন, স্থানীয় মুক্তিযোদ্ধাগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মৃত্যুকালে ১ স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যা, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!