
বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ সাংবাদিক জোট (বাসাজ রেজিঃ নং এস ১৩৩১৪) বগুড়া জেলা শাখার উদ্যোগে প্রীতিভোজ ও আলোচনা সভা বগুড়া শহরের খান্দারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
১৬ ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুমা সংগঠনের সভাপতি রায়হানুল ইসলামের সভাপতিত্বে প্রীতিভোজ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা ট্রাক মালিক সমিতির সাবেক সভাপতি আব্দুল মান্নান আকন্দ। প্রধান অতীতের বক্তব্যে তিনি, সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলেই অপশক্তি নির্মূল হবে বলে মন্তব্য করেছেন। বর্তমান প্রেক্ষাপটে যে দুর্বৃত্তায়ন চলছে তাতে করে সাংবাদিকতা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে বলেও তিনি জানিয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাহানপুর প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, সাংবাদিক জোট বগুড়া জেলার শাখার সহ-সভাপতি রফিকুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক খাজা রতন, সাংবাদিক জোট বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরানুল হক, সংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি, সাংবাদিক গোলাম মোস্তফা, এরশাদ হোসেন, সাইফুল ইসলাম, এএসএম জাকারিয়া ,আব্দুর রহিম, জাহিনুর ইসলাম, সোহেল রানা, আরিফুল ইসলাম, পরিমল চন্দ্র, হারুন উর রশিদ, রাইসুল ইসলাম, পলাশ মন্ডল, সেলিম রেজা, ফারুক শেখ রুবেল, নিয়াজ মোরশেদ, মিনহাজুল বারী মিম প্রমুখ।
অনুষ্ঠানে নির্যাতিত সাংবাদিকদের বিভিন্ন সময় পাশে থেকে সার্বিক সহযোগিতা করার জন্য প্রধান অতিথি আব্দুল মান্নান আকন্দসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দদের গভীর কৃতজ্ঞতা স্বরূপ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা