
রবিউল হাসান লায়ন: জামালপুরে সবুজ কুঁড়ি ল্যাব. স্কুল এন্ড কলেজের ১৬ তম পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার সকালে সদরের তিতপল্লায় সবুজ কুঁড়ি ল্যাব. স্কুল এন্ড কলেজ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবুজ কুঁড়ি ল্যাব. স্কুল এন্ড কলেজের সভাপতি মনোহর বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব জামালপুর -৫ সদর আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ। পিঠা মেলার উদ্বোধন করেন তিতপল্লা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান।
এসময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সবুজ মিয়া, সবুজ কুঁড়ি ল্যাব. স্কুল এন্ড কলেজের জামালপুর শাখার সভাপতি নজরুল ইসলাম, তিতপল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ছানোয়ার হোসেন সেলিম, ওয়ার্ড মেম্বার সবুজ মিয়া, বাঁশচড়া এসবিজি মডার্ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২
নাচোলে নানান আয়োজনের মধ্যদিয়ে দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত