
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রæয়ারী) বিকাল সাড়ে ৫টায়
সরিষাবাড়ী শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁ থানা আওয়ামী লীগের সভাপতি, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুর রশীদ এমপি।

সভা উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান বাবু। উপজেলা ছাত্রলীগের সভাপতি আলামিন হোসাইন শিবলুর সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র মনির উদ্দিন, যুগ্ম সম্পাদক এমএ গনি, পৌর আওয়ামী লীগের সভাপতি সরিষাবাড়ী কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমান মিজান। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান, সংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান হৃদয়, সদস্য আবু সাঈদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বাবু মন্টুলাল তেওয়ারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান শফিকুল ইসলাম খোকন, ডোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ জলিল ফকির প্রমূখ।
বিশেষ বর্ধিত সভায় উপজেলা ছাত্রলীগের ইউনিয়ন/ওয়ার্ড শাখার সভাপতি/সাধারন সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ