
এম,এ রাশেদ: বগুড়ার ধুনটে পাঁচথুপি নছরতপুর জাহের আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৪ ইং পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) সকালে বিদ্যালয় চত্বরে এ বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জুলফিকার আলী ভুট্টো। ইংরেজি শিক্ষক রিপন মাহমুদের পরিচালনায় বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য প্রদান করেন, ইসরাত জাহান মেধা, জান্নাতি খাতুন, সাদিক হাসান, মুন্নী খাতুন, লামইয়া খাতুন প্রমূখ। এ সময় অবসরপ্রাপ্ত প্রভাষক খোরশেদ আলম, পাঁচথুপি নছরতপুর কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ,ফ,ম নুরুল আমিন, পাঁচথুপি নছরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বহুরুল ইসলাম রুবেল, জাহের আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুস সালাম মন্ডল, সমাজ সেবক, মতিউর রহমান সরকার, আব্দুল মজিদ, বদিউজ্জামান মিল্টন, আব্দুল মান্নান, হাসেন আলী, আব্দুর রাজ্জাক সহ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করে আমজাদ হোসেন।

আরও পড়ুন
বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ হুরার বিরুদ্ধে, মানছেনা মন্ত্রনালয়ের নির্দেশনাও