
এইচ এম রুহুল কাদের, চকরিয়া প্রতিনিধি : চকরিয়া উপজেলার উত্তর হারবাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল আহমেদ ও সহকারী শিক্ষক জয়নাল আবেদীনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থী ও অভিভাবক,স্থানীয়রা বিশাল মানববন্ধন ও সমাবেশ করে।
২৩শে জানুয়ারী(মঙ্গলবার) সকাল ১১টায় উপজেলার হারবাং ইউনিয়নের নতুন বাজারস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের দাতা সদস্য সাংবাদিক কে এম নাছির উদ্দীন। এতে আরো উপস্থিত ছিলেন, শিক্ষক নাছির উদ্দীন, কোরবান আলী ।তানিয়া দেবি, জান্নাতুল নাঈম,কাউছার জান্নাত,জিসান আক্তার,নিলুফা ইয়াসমিন। অভিভাবকের মধ্যে উপস্থিত ছিলেন, হাজী মঞ্জুর, ইসরাফিল,রহিম ড্রাইভার,বাদশা,
মাওলানা ইউছুফ।
মানববন্ধনে বক্তারা বলেন,বেলাল আহমেদ একজন সুশিক্ষিত মানুষ, একজন হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে চিহ্নিত চোরের পরিবার কর্তৃক হাইস্যকর অভিযোগে মিথ্যা মামলা করা আমরা উদ্বিগ্ন। এভাবে যদি মানুষ গড়ার কারিগর গুলো খারাপ মানুষের দ্বারা হয়রানির শিকার হয় তাহলে বুঝতে হবে সমাজ কোনদিকে যাচ্ছে। অবিলম্বে মামলা প্রত্যাহার করে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য