
স্টাফ রিপোর্টার, পীরগঞ্জ : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তিন শ’ গরীব, অসহায় শীতার্ত নারী পুরষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার শিমুলবাড়ি এলাকায় শিল্পপতি লিয়াকত আলী মন্ডলের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, শিল্পপতি লিয়াকত আলী মন্ডল সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য