
আঃ খালেক মন্ডলঃ উত্তরজনপদের হিমেল হাওয়া-শৈত প্রবাহ ও কনকনে শীতে গাইবান্ধায় স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে অসহায়-দুঃস্থ’ ও শীতার্ত মানুষের মাঝে কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আঞ্জুমান মফিদুল ইসলাম কেন্দ্রীয় কার্যালয়, কানাডা, অস্ট্রেলিয়া ও আমেরিকা প্রবাসী বাংলাদেশীদের নিকট থেকে প্রাপ্ত শীতবস্ত্র বৃহস্পতিাবর (১১ জানুয়ারী) বিকেলে গাইবান্ধায় ৪শ’ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদুল ইসলাম আবু, আঞ্জুমান মফিদুল ইসলাম গাইবান্ধা জেলা শাকার চেয়ারম্যান সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড. এএসএম হুমায়ুন ইকবাল ও উপ-পরিচালক শাহ্জাহান খন্দকার ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ হুরার বিরুদ্ধে, মানছেনা মন্ত্রনালয়ের নির্দেশনাও