
মোঃ রিমন চৌধুরী, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েস ইন বাংলাদেশ ( পার্টনার) প্রকল্পের আওতায় নীলফামারীর ডোমারে কৃষক গ্রুপ প্রদর্শনী উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ই জানুয়ারী) বিকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেণ্দ্র থেকে গ্রুপ কৃষকদের মাঝে গম,ধান,সার,কীটনার্শক ও সাইনবোর্ড প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.এস.এম আবু বকর সাইফুল ইসলাম উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারী, মো:আজিজুল ইসলাম জেলা প্রশিক্ষণ অফিসার নীলফামারী, মো:জাকির হোসেন অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারী,
শাহিনা বেগম অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারী প্রমুখ।
যেসব উপকরণ বিতারণ করা হয়,গম বীজ (বারি-৩৩)১২০কেজি, ৬টি বীজ সংরক্ষণ পাত্র,ইউরিয়া ১২০কেজি,ডিএপি ১২০কেজি,পটাশ ১০০কেজি,জিপসাম ৫০কেজি,দস্তা ১০কেজি ও বোরন ৫কেজি।
বোরো ধান বীজ (বিনা ধান-২৫) ২০কেজি,AWD পাইপ ৬টি,বীজ সংরক্ষণ পাত্র ১০টি,ইউরিয়া ২০০কেজি ,ডিএপি ১৫০কেজি,এমওপি ১২০কেজি,দস্তা ৫কেজি,জিপসাম ৬০কেজি,বোরন ৩কেজি,কেঁচো সার ১৫০কেজি।
এসব উপকরণ কেতকীবাড়ী,পাঙ্গা মটুকপুর,ডোমার, বড়রাউতা,হরিণচড়া,ও বড়াগাড়ী ইউনিয়নের পার্টনার গ্রুপের মাঝে দেওয়া হয়।
#

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা