
আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : সারা দেশের ন্যায় নওগাঁর বদলগাছী উপজেলার সকল স্কুলে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই বিতরণ
উৎসব পালন করা হয়েছে। সোমবার সকাল ১০ ঘটিকায় উপজেলা সদর সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়, সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, লাবণ্য প্রভা বালিকা উচ্চ বিদ্যালয় ও মাইলস্টন উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ উদ্ধোধন করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ
মাহবুবুর রহমান, মাইলস্টন স্কুলের সভাপতি অবসরপ্রাপ্ত প্রফেসর ইউনুছার রহমান, পরিচালক অবসরপ্রাপ্ত ক্যাডেট কলেজের সহকারী অধ্যাপক লুৎফর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাফ্ধসঢ়;ফর হোসেন, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক ও সাংবাদিক আবু জর গিফারী, সাংবাদিক এমদাদুল হক দুলু, আবু সাইদ ও রানা হামিদ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। বছরের প্রথম দিন বই হাতে পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকেরা অত্যন্ত আনন্দিত।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল