
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাওয়ের পীরগঞ্জে ১০ টি ইউনিয়নের এক’শ গ্রাম পুলিশকে কম্বল দেয়া হয়েছে। রবিবার দুপুরে থানা চত্বরে থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম তাদের কম্বল প্রদান করেন।
পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের দেয়া এ সব কম্বল বিতরণকালে থানার উপ-পরিদর্শক আব্দুল হালিম খান, আল আমিন, হামিদুল ইসলাম ও শাহ আলম, সহকারী উপ-পরিদর্শক বেলাল হোসেন সরকার, রফিকুল ইসলাম, বিকাশ রায় সহ থানা পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। কম্বল পেয়ে বেশ খুশি হন গ্রাম পুলিশরা। তারা বলেন, যে কম্বলটি পেলাম, তা এই শীতে অনেক উপকারে আসবে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য