হোম » শহর-নগর » উল্লাপাড়ায় আউসের উদ্যাগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান

উল্লাপাড়ায় আউসের উদ্যাগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান

রায়হান আলীঃ আমরা উল্লাপাড়ার সন্তান (আউস) এর নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার উল্লাপাড়ায় এইচ.টি.ইমাম মুক্ত মঞ্চে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি প্রকৌশলী এস.এম আব্দুর রহমানের সভাপতিত্বে এবং ডা. শামসুল আলম স্বপন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন,উপজেলা আওয়ামিলীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,কথাসাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা ইসহাক খান,দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আইনুল হক,উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের সহকারী অধ্যাপক শামীম হাসান, সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল আলিম জুয়েল, আওয়ামিলীগ নেতা জাহিদুল হক,সেলিনা মির্জা মুক্তি, নবী নেওয়াজ খান প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আউস নামের স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়, এতে ৮০ জন দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির অর্থ প্রদান করা হয়। একইসঙ্গে সংগঠনের পক্ষ থেকে ২ জন বেকার যুবককের হাতে দুটি অটোভ্যান তুলে দেওয়া হয়।পরে অনুষ্ঠিত হয় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!