
আওয়াজ ডেক্সঃ সেন্টার ফর ন্যাশনাল কালচার( সিএনসি)’র মাসিক স্মরণসভা ও পদক প্রদান শুক্রবার ময়মনসিংহের ভালুকায় দীপ্ত অর্কিড রিসোর্টে অনুষ্ঠিত হয়। সিএনসির সভাপতি অ্যাড. এ কে এম বদরুদ্দোজা এর সভাপতিত্বে ও সিএনসির নির্বাহী পরিচালক মাহবুবুল হক এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য লেখক সাংবাদিক ও সিএনসির উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য শাহ আবদুল হালিম, মেহমান হিসেবে আরো উপস্থিত ছিলেন সিএনসি জীবন সদস্য ও বরেণ্য চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কিউ এম ইকবাল হোসেন এবং বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সিএনসি পৃষ্ঠপোষক সুদূর ম্যানচেস্টার থেকে আগত আতাউর রহমান ফারুকী।

অনুষ্ঠানে উপস্থিত পাঁচজন ব্যক্তির জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়।
সিএনসি পদক ২০২৫ পেলেন যারা, সৈয়দ আলী আহসান, বরেণ্য সংস্কৃতিজন শিশুসাহিত্যিক ও শিশু সংগঠক মাসুদ আলী, আবদুল মান্নান তালিব , বরেণ্য ক্রীড়া সাংবাদিক সাংস্কৃতিক সংগঠক ও সম্পাদক ওয়াহিদ আল হাসান, বরেণ্য ক্রীড়া সাংবাদিক সাংস্কৃতিক সংগঠক ও সম্পাদক ওয়াহিদ আল হাসান, হাসান আবদুল কাইউম সেলিম এবং বরেণ্য ছড়াকার, কবি ও কথাশিল্পী হারুন আল রাশিদ, সানাউল্লাহ আখুঞ্জি, বরেণ্য শিশুসাহিত্যিক সাংবাদিক ও ছড়াকার জামান সৈয়দী, সিদ্দিক জামাল, বরেণ্য উদ্যোক্তা, আলেম ও সমাজ হিতৈষী মুহাম্মদ মোকতাছেদুল হক কে সিএনসি পদক প্রদান করা হয়।
প্রধান মেহমান ও সভাপতি উপরউল্লেখিত পদক প্রাপ্তদের হাতে পদক ও সম্মাননা সনদ তুলে দেন।
আলোচকরা বলেন, সিএনসি প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশ ও সমাজের জন্য কাজ করে যাচ্ছে, বিশেষ করে বিশিষ্ট ব্যক্তিদের নামে পদক দিয়ে একদিকে যেমন সমাজের প্রতিভাবানদের প্রেরণা যোগাচ্ছে তেমনি নতুন প্রজন্মের কাছে যারা বিভিন্ন অবদান রেখে চলে গেছেন তাদের স্মরণ করিয়ে দিচ্ছে। আলোচনা শেষে প্রাকৃতিক পরিবেশে দুপুরের খাবার ও আড্ডা ও মিলন মেলা চলে সন্ধ্যা পর্যন্ত।
অনুষ্ঠান শেষে সিএনসির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক বেগম শাহানারা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

আরও পড়ুন
মুখোশের রাজনীতি: আত্মপ্রবঞ্চনা, আদর্শহীনতা ও বাংলাদেশের রাজনৈতিক সংকট | শাহজাহান সিরাজ সবুজ
জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
কৃষক মরছে কীটনাশকে