হোম » রাজধানী » প্রকৃতির সান্নিধ্যে মহাখালী মডেল হাই স্কুলের স্কাউট ডে ক্যাম্পিং অনুষ্ঠিত

প্রকৃতির সান্নিধ্যে মহাখালী মডেল হাই স্কুলের স্কাউট ডে ক্যাম্পিং অনুষ্ঠিত

এম হিরন প্রধান:
“প্রকৃতির কাছে, নিজের কাছে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর মহাখালীর বক্ষব্যাধি হাসপাতাল মাঠে অনুষ্ঠিত হয়েছে মহাখালী মডেল হাই স্কুল স্কাউট গ্রুপের বর্ণাঢ্য স্কাউট ডে ক্যাম্পিং।
শনিবার (১৬ মে ২০২৬) দিনব্যাপী অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অমিদুর রহমান, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, গুলশান, ঢাকা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনানী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বশির আহমেদ টিটু, হাজী মোঃ শাহিদুল ইসলাম, বনানী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সভাপতি সপ্তর্ষি সংসদ, মহাখালী, ঢাকা; সাবেক অর্থ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির এবং মহাখালী ফ্রেন্ডস ক্লাবের সভাপতি শরিফুল ইসলাম স্বপন, ইসহাক আলী মাষ্টান।
আরো উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষক আবদুর রহমান, সিনিয়র শিক্ষক নাজমুল হোসেন, ফারজানা আফরিন, মোহাম্মদ হেলাল উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাখালী মডেল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। দিনব্যাপী স্কাউট সদস্যরা বিভিন্ন দলীয় কার্যক্রম, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা ও প্রকৃতি বিষয়ক শিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। এ সময় বক্তারা বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মানবিক গুণাবলি বিকাশে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!