হোম » রাজধানী » তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনকে বিদায় সংবর্ধনা

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনকে বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদকঃ মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপনকে তাঁর বর্তমান বাসভবনের পক্ষ থেকে এক আন্তরিক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সরকারি বাসভবনে স্থানান্তর উপলক্ষে আয়োজিত এই সংবর্ধনায় বাসার মালিক ও বাসিন্দারা আবেগঘন পরিবেশে তাঁর প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানান।

বনানী ন্যাম ভিলেজ কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক নির্বাচন কমিশনার জনাব ছহুল হোসাইন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম চান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস জহির উদ্দিন স্বপন, বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভূঁইয়া দিলন, বনানী গ্রীন সোসাইটির সভাপতি ড. এমদাদুল হক এবং সাধারণ সম্পাদক আইনুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন আইসিবির চেয়ারম্যান প্রফেসর আবু আহম্মেদ, প্রফেসর আব্দুল মান্নান, প্রকৌশলী এমদাদুল ইসলাম, হাজী আবুল কালাম আজাদ, প্রফেসর আমিনুল ইসলাম, ডা. জাহাঙ্গীর কবিরসহ ন্যাম ভিলেজের বাসিন্দাবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বপন ভাই এই বাসায় বসবাসকালে শুধু একজন সম্মানিত ব্যক্তি হিসেবেই নন, বরং একজন অভিভাবক, পরামর্শদাতা ও আপনজন হিসেবে সবার হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাঁর সৌজন্যতা, আন্তরিকতা ও মানবিক আচরণ সকলকে মুগ্ধ করেছে। তাঁরা আরও উল্লেখ করেন, তাঁর মতো একজন ব্যক্তিত্বকে প্রতিবেশী হিসেবে পাওয়া ছিল পরম সৌভাগ্যের বিষয়। মন্ত্রী হয়েও তিনি সবার সঙ্গে অত্যন্ত আন্তরিক ও মানবিক সম্পর্ক বজায় রেখেছেন, যা তাঁকে আরও প্রিয় করে তুলেছে।

বক্তারা আরও বলেন, তাঁর সরকারি বাসভবনে স্থানান্তর একদিকে গর্বের হলেও অন্যদিকে এই বাসার জন্য একটি শূন্যতার সৃষ্টি করবে। তাঁর সান্নিধ্য, দিকনির্দেশনা ও উষ্ণ উপস্থিতি ভবিষ্যতে গভীরভাবে অনুভূত হবে।

অনুষ্ঠানে স্বপন ভাইয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আগামীর পথচলার সার্বিক সফলতা কামনা করা হয়। দেশের সেবা ও দায়িত্ব পালনে তিনি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এই প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সবাই।

পরিশেষে, সভাপতি সকল মালিক ও বাসিন্দাদের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!