
বশেমুরবিপ্রবি প্রতিনিধি : গুচ্ছের অন্তর্ভুক্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ আজ ১৫ অক্টোবর ২০২৩ (রবিবার) ২০২২-২৩ সেশনের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়।
এদিন নবীন বরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন , অর্থনীতি বিভাগের সভাপতি সহ সকল শিক্ষক। উপস্থিত সকল শিক্ষক নবীন শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন ।
বিভাগটির শিক্ষক গাজী মাহবুবুর রহমান ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের অর্থনীতি পরিবারে স্বাগত জানায় এবং তিনি শিক্ষার্থীদের মুক্ত জ্ঞানের চর্চার মাধ্যমে আলোকিত মানুষ হিসাবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান।
বিভাগটির সভাপতি জনাব মুহাম্মদ রবিউল্লাহ বলেন ,” অর্থনীতি বিভাগের ২০২২-২০২৩ সেশন এর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত নবীন শিক্ষার্থীদের স্বাগতম।
বঙ্গবন্ধুর পূন্য জন্মভূমি তে অবস্থিত বঙ্গবন্ধুর নামে নামাঙ্কিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তি হয়েছো সেজন্য তোমাদের অভিভাবকদের ধন্যবাদ জানাচ্ছি।
বিশ্ববিদ্যালয়ের সূচনা লগ্ন থেকেই অর্থনীতি বিভাগ প্রতিষ্ঠিত। এটা একটা পুরাতন বিভাগ। এই বিভাগের শিক্ষক মহোদয়গণ একাডেমিক কাজে অনেক আন্তরিক। ক্লাস পরীক্ষার পাশাপাশি অনুষাঙ্গিক এক্সট্রা কারিকুলার ও গবেষণা কাজে নিবেদিত।
সকল শিক্ষার্থী নিয়মিত ক্লাস করবে, পড়ালেখা করবে, এক্সট্রা কারিকুলার এ অংশগ্রহণ করবে, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা মেনে চলবে এটা আমাদের প্রত্যাশা।”
এই সম্পর্কে নবীন শিক্ষার্থী শাহিনুর রহমান বলেন,” দীর্ঘ পরিশ্রম এবং অপেক্ষার পর একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের পছন্দের বিষয়ে ভর্তি হতে পেরে খুবই আপ্লুত। প্রায় প্রত্যেকটি শিক্ষার্থীরই স্বপ্ন থাকে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার। আর পছন্দের বিষয় হলে তো কথাই নেই। আর আজকে এই নবীন বরণের মাধ্যমে এই যাত্রাটি শুরু হলো। “

আরও পড়ুন
এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ
ঢাকসু নির্বাচনে ছাত্রশিবিরের বিজয় ও বাংলাদেশের রাজনীতিতে চুনকালি
শিবিরের পক্ষে ভোট কারচুপি হয়েছে, অভিযোগ তিন ভিপি প্রার্থীর