হোম » শিক্ষা » কবি মোহাম্মাদ রফিক আর নেই; তার স্মরণে এই কবিতা

কবি মোহাম্মাদ রফিক আর নেই; তার স্মরণে এই কবিতা

  **তারামন**
মোঃ শামীম রেজা
_________
যে তারা’টা খসে পড়ে পৃথিবীর বুকে —
আপাত উল্কাপাত ভাবে লোকে ।
অথচ ভাবে না কেন হঠাৎ–
এতো গ্রহ উপগ্রহ ছায়াপথ নীহারিকা ছেড়ে কেন হঠাৎ পৃথিবীর বুকে?
কেন পথ ভুল করে আছড়ে পরে প্রতিবাদী সুরে?
কেন তার এই ভাবে মৃত্যুবরণ?
কেউ কি ভেবে দেখে সেই তারাদের মন ?
দেখে না ।
অথচ মানুষ মৃত্যুবিলাসী মনে মনে ।
প্রত্যেকেই কখনো না কখনো মৃত্যুকে আহ্বান করেছে সজ্ঞানে ।
অথচ “তারা” একাই দোষী !
কোনোদিন কোনও এক বিপথগামী–
যে পথ দেখিয়ে গেছে–
আজ সে বিখ্যাত জাদুঘরে ।
বাকি যারা ছোটখাটো অখ্যাত তারারদল ঝাঁকে ঝাঁকে ঝাঁপ দেয় মহাশূন্যের গহ্বরে,
তাদের ছাই কখন পৌঁছায় না পৃথিবীর বুকে
তাদের অস্তিত্ব হারিয়ে যায় ইথারের ঢেউয়ে ।
অঙ্গুলিনির্দেশে যাদের মৃত প্রিয়জন ভেবে খুশি হয় মানুষ ,
অথচ ভাবে না উল্কাপাতে ফিরে আসে সেই প্রিয়জন,
নবজন্মে নবরূপে নব কলেবরে শত শত সহস্র পথ পরিভ্রমণ করে ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!