
মোঃ আব্দুল করিম: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের স্বাক্ষরিত ছাত্রদলের নিজস্ব প্যাডে ০৫ জুন রবিবার ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয় নয়া পল্টনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক শাখা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক শাখা ছাত্রদলের নতুন কমিটিতে দপ্তর সম্পাদক মনোনিত হয়েছেন শেরপুরের কৃতি সন্তান তরুণ মেধাবি সাহসী ছাত্র নেতা আতিক মোরশেদ।
শেরপুর জেলা শাখা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শওকত হোসেন বলেন, আতিক মোরশেদ শহীদ সার্জেন্ট জহুরুল হক শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক হওয়ার শেরপুর জেলা ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচছা। আমি তার ভবিষ্যৎ আরও সাফল্যমণ্ডিত হোক এই কামনা করি।
এসময় আতিক মোরশেদ বলেন, আমি প্রথমত ধন্যবাদ জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সভাপতি খোরশেদ আলম সোহেল ভাই, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ভাই কে। পরিশেষে তিনি সকল নেতাকর্মীদের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য