হোম » শিক্ষা » রাবিতে থাকছে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ, পরীক্ষা শুরু ২৪ জুলাই

রাবিতে থাকছে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ, পরীক্ষা শুরু ২৪ জুলাই

সায়েদ সজল, রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ থাকছে। বৃহস্পতিবার বেলা ২ টায় ভর্তি পরীক্ষা উপ-কমিটির মিটিং শেষে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডীন অধ্যাপক ড. ফজলুল হক।
তিনি বলেন, এবার দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের বিষয়ে আজকে সিদ্ধান্ত হয়েছে। তিনটি (এ, বি, সি) ইউনিটে ৪টি শিফটে পরীক্ষা হবে। প্রতি ইউনিটে ৭২ হাজার ভর্তিচ্ছু পরীক্ষা দিতে পারবে। তিনি আরও জানান,  ২৪ জুলাই- ২৭ জুলাই পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক আবেদন চলবে ২৫ মে- ৯ জুন। পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত আবেদন করতে হবে ১৫ জুন-২৮ জুনের মধ্যে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!