
অর্ণব আল আমিন, বাসাইল, টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে যানজন নিরসনে গনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ এবং পৌরসভা কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচীর অংশ হিসাবে ঝটিকা অভিযান এবং অবহিতকরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (৩১ মার্চ) দুপুরে বাসাইল বাসস্যান্ড, উপজেলা পরিষদ রোড, বাজারসহ জনগুরুত্বপূর্ন স্থানে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়।
এসময় ব্যাস্তসড়কের দুই পার্শ্বে অবৈধ্য গাড়ি পার্কিং না করা, নির্মাণ সামগ্রি না রাখা, মার্কেটের সামনে অপ্রয়োজনীয় স্থাপনা না রাখার বিষয়ে সবাইকে অবহিত করা হয়। প্রাথমিক ভাবে সড়কের উভয় পার্শ্বে যেসব নির্মাণ সামগ্রী ও অপ্রয়োজনীয় স্থাপনা পাওয়া যায় তাদের পরবর্তী দুদিনের মধ্যে সব সরানোর নির্দেশ দেওয়া হয়।
এসময় বাসাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) নাহিয়ান নূরেন, পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, বাসাইল থানার উপপরিদর্শক টিটু চৌধুরি, স্থানীয় কাউন্সিলর বাবুল আহমেদ উপস্থিত ছিলেন।
বাসাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম বলেন, ” বাসাইলের যানজট নিরসনে স্ট্যান্ডের ব্যস্ত সড়ক সমূহে অবৈধ গাড়ি পার্কিং, অবৈধ স্থাপনা, নির্মাণ সামগ্রি রাখা কোন ভাবেই মেনে নেওয়া হবে না। এছাড়াও সকাল ৯ টা হতে সন্ধা ৭ টার মধ্যে কোন ব্যবসা প্রতিষ্ঠানের সামনে রাস্তার উপর ট্রাক দাড় করিয়ে মালামাল আনলোড করা করা যাবে না। এ নির্দেশ অমান্য করলে আইগত ব্যবস্থা গ্রহন করা হবে।”

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার