
রায়হান আলী, উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মাজেদ আকন্দ (৫৫) সোমবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহী……রাজিউন)। তিনি বেশ কিছুদিন ধরে পেপটিক আলসারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ বহু শুভার্থী রেখে গেছেন। তাকে তার গ্রামের বাড়ি উপজেলার খাসচর-তিয়রহাটি যৌথ কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। আব্দুল মাজেদ আকন্দের মৃত্যুতে উল্লাপাড়া উপজেলা কলেজ শিক্ষক সমিতি, মাধ্যমিক শিক্ষক সমিতি ও মাদ্রাসা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন
এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ
ঢাকসু নির্বাচনে ছাত্রশিবিরের বিজয় ও বাংলাদেশের রাজনীতিতে চুনকালি
শিবিরের পক্ষে ভোট কারচুপি হয়েছে, অভিযোগ তিন ভিপি প্রার্থীর