হোম » শিক্ষা » আফতাবনগর-বনশ্রীতে শিক্ষার্থী-জনতার বিক্ষোভ

আফতাবনগর-বনশ্রীতে শিক্ষার্থী-জনতার বিক্ষোভ

রাজধানীর আফতাবনগর ও বনশ্রীতে বিক্ষোভ সমাবেশ করছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। শনিবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে জড়ো হতে থাকেন তারা।

দেখা যায়, এদিন সাড়ে ১১টা থেকে শিক্ষার্থীরা অবস্থান শুরু করেন। পরে ১১টা ৫০ মিনিটে তারা আনুষ্ঠানিকভাবে বিক্ষোভ শুরু করেন। এ সময় তিন শতাধিক শিক্ষার্থী একযোগে ৯ দফা দাবি আদায়ে স্লোগান দেয়া শুরু করেন।

তারা বলেন, নয় দফা আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। দেশজুড়ে আমাদের ভাই-বোনদের হত্যা করা হয়েছে। সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।

-আওয়াজ অনলাইন-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!