হোম » শিক্ষা » এইচএসসি পরীক্ষার নতুন সূচি প্রকাশ

এইচএসসি পরীক্ষার নতুন সূচি প্রকাশ

কোটা সংস্কার আন্দোলনের কারণে সহিংসতায় এলোমেলো হয়ে যাওয়া এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ড থেকে এ সূচি প্রকাশ করা হয়।

নতুন সূচি অনুযায়ী, আগামী ১১ আগস্ট থেকে সব বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আগামী ৪ থেকে ১১ আগস্ট পর্যন্ত সব পরীক্ষা স্থগিত থাকবে। নতুন সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে কয়েক দফায় গত  ১৮, ২১, ২৩, ২৫, ২৮ জুলাই ও ১ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়। সবশেষে আগামী ৪ আগস্ট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

গত ৩০ জুন থেকে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবারে পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

-আওয়াজ অনলাইন-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!