
এইচ এম রুহুল কাদের, চকরিয়া : চকরিয়া উপজেলার প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান,কাকারা তাজুল উলুম দাখিল মাদ্রাসার ২০২৪সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকাল ১০টায় মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাকারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পরিচালনা কমিটির সভাপতি শওকত ওসমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য ,মহিউদ্দিন খোকা,দুর্নিবার আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক ফরিদুল আলম, পরিচালনা কমিটির সদস্য মাওলানা মাহমুদুল হাসান,পরিচালানা কমিটির সদস্য আব্দু রাজ্জাক, নুরুল ইসলাম, মোবারক হোছাইনসহ শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবক, স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন । চলতি ২০২৪সালে সর্বমোট ৪৭জন ছাত্র-ছাত্রী পরীক্ষা দিচ্ছেন।
মাদ্রাসার সুপার মাওলানা বেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানের সঞ্চালনা করেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো:কায়েস। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, সংগীত পরিবেশন, বিদায় শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী প্রদান,সর্বশেষ সিনিয়র শিক্ষক মাওলানা হাফেজ বশির আহমেদের মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

আরও পড়ুন
এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ
ঢাকসু নির্বাচনে ছাত্রশিবিরের বিজয় ও বাংলাদেশের রাজনীতিতে চুনকালি
শিবিরের পক্ষে ভোট কারচুপি হয়েছে, অভিযোগ তিন ভিপি প্রার্থীর