হোম » শিক্ষা » কাকারা তাজুল উলুম দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রিড়া- সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

কাকারা তাজুল উলুম দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রিড়া- সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

এইচ এম রুহুল কাদের, চকরিয়া: চকরিয়া উপজেলার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান,কাকারা তাজুল উলুম দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রিড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

৬ ও ৭ই ফেব্রুয়ারী(মঙ্গলবার-বুধবার) দুইদিন ব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাকারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব শওকত ওসমান।

মাদ্রাসার সুপার মাওলানা বেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী জামশেদ উদ্দিন বাবুল,মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ বশির, পিটিআই এর অবসরপ্রাপ্ত শিক্ষক মাষ্টার মোহাম্মদ হোছাইন।এমউপি নাছির উদ্দীন নাছু,মাওলানা মাহমুদ হক, মোহাম্মদ মহি উদ্দিন খোকা,মাষ্ঠার হারুনুর রশিদ চৌধুরী, আলহাজ্ব রেজাউল করিম, আব্দু রাজ্জাকসহ স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ থেকে খেলাধুলা ও সুস্থ সংস্কৃতির চর্চা কমে যাওয়ার কারণে আমাদের শিক্ষার্থী ও যুব সমাজ মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, অপ-রাজনীতি, ডিজিটাল ডিভাইস আসক্তিসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে। তাই সুস্থ সবল যুব সমাজ গঠনে এ ধরনের খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে। এছাড়াও বর্তমান বিশ্ব পরিস্থিতি মোকাবেলায় শিক্ষার্থী ও যুব সমাজকে ঐক্যবদ্ধ রাখতে খেলাধুলার বিকল্প নেই।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!