
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ৩ ( পীরগঞ্জ ও রানীশংকৈল) আসনে সংসদ সদস্য পদে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ্য ইমদাদুল হকে নৌকার প্রার্থী মনোনীত করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে পীরগঞ্জে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ।
রবিবার (২৬ নভেম্বর) বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঠাকুরগাঁও ৩ আসনে ইমদাদুল হকের নাম ঘোষনার পর সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
আনন্দ মিছিলে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। অপর দিকে রানীশংকৈল উপজেলায় মিষ্টি বিতরণ করেছে ইমদাদুল হকের সমর্থকরা ।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ