
নূরুল আলম রনি, ভাণ্ডারিয়া উপজেলা প্রতিনিধি : আজ দুপুর ১:০০ টায় ইলেকট্রিক শর্ট সার্কিটে আগুন লেগে ভাণ্ডারিয়া বাজারের নান্টু মালির বসত ঘর সম্পূর্ণ পুড়ে যায় !
স্টেশন অফিসার মোঃ পারভেজ আহমেদের নেতৃত্বে ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দক্ষতার সাথে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
নান্টু মালি জানান, আজ দুপুর ১:০০ ঘটিকায় ইলেকট্রিক শর্ট সার্কিটে আকস্মিক আগুন লাগলে তারা কোন ভাবে তাদের জীবন নিয়ে ঘর থেকে বের হন! এবং মুহুর্তেই চোখের সামনে তাদের ঘরটি পুড়ে যায় ! তার আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লাখ !
আগুনের খবর পেয়ে সাবেক সদর চেয়ারম্যান জনাব গোলাম সারোয়ার জোমাদ্দার এবং ৩ নং সদর পৌর কাউন্সিলর রুবেল খান ঘটনা স্হলে ছুটে যান।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান