
বগুড়া প্রতিনিধি : রাজশাহী রেঞ্জ-এর উদ্যোগে পুলিশ সুপার, বগুড়ার কার্যালয় সভা কক্ষে আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে পুলিশ সুপার মহোদয়ের পুলিশ সুপার পদ থেকে অতিরিক্ত ডিআইজি পদের র্যাংক ব্যাজ সজ্জিতকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ মহোদয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ডিআইজি মহোদয় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা ডিআইজি মহোদয়কে ফুল দিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এ সময় বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ/ক্রাইম এন্ড অপস্/ডিএসবি) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), সকল সার্কেল অফিসার ও অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য