
মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটে হা-মীম(ঢাকা মেট্রো: ব-১৪-৬০৮৬) পরিবহনের চাকায় পিষ্ট হয়ে (বাগেরহাট -ল ১১-৬০৫৯) মোটরসাইকেল চালক শেখ কাজল (২৮) নামে এক ব্যাংকার নিহত হয়েছেন।
সোমবার (২০ নভেম্বর) সকালে বাগেরহাট- পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বিষ্ণুপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহসিন হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
কাজল কলাবারিয়া বিষ্ণুপুর এলাকার সত্তার শেখের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে করে নিজ কর্মস্থল পিরোজপুর ব্যাংকে যাচ্ছিলেন কাজল। পথে দ্রুতগামী হামিম পরিবহন তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কাজল নিহত হন।
ওসি মোঃ মহসিন হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘাতক পরিবহনটি আটক করেছে। চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার