
ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় মালিকবিহীন ভারতীয় ৬টি মহিষ আটক করেছে ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের টহলদল।
বিওপি সদস্য নায়েক আমজাদ হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার সকাল সাড়ে ছয়টায় সুবেদার মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ২৩০/৫২ আর এর নিকট গেলে জানতে পারে যে মহিষগুলো সারাই গেছি মোড়ের কাছে আছে।
তথ্য মোতাবেক ৮কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সরাইগাছি পাকা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে মহিষগুলি আটক করেন তারা। এসময় টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। আটকৃত মহিষগুলির আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা। নিতপুর বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান ঘটনা নিশ্চিত করেন এবং মহিষগুলোকে পত্নীতলা নজিপুর কাস্টম অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার