
জাহিদ হাসান : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের দর্গা বাড়ি ঈদগাহ থেকে খেরেজ আলী ফকির (৬৫) নামের এক বৃদ্ধার মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।
গতকাল শনিবার (৭ অক্টবর) সকালে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সংগ্রামপুর এলাকার একটি মাঠ থেকে নিহত বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, খেরেজ আলী দৌলতপুর উপজেলা রিফায়েতপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের মৃত সুরত আলী ফকিরের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে মাঠের মধ্যে বৃদ্ধার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খরব দেয় স্থানীরা। পরে পুলিশ এসে বৃদ্ধার মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসী আরো জানান, মৃতের পরিবারের লোকজন তার একমাত্র ছেলে আনারুল ইসলাম বিদেশ যাওয়াতে সকলে মিলে ঢাকা এয়ারপোর্টে পৌঁছে দিতে গিয়েছে। সে বাড়িতে একাই ছিল গভীর রাতে কে বা কারা তাকে ডেকে নিয়ে হত্যা করেছে। এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের কঠিন শাস্তির দাবিও জানান তারা।
এবিষয়ে দৌলতপুর থানার পরিদর্শক রাকিবুল ইসলাম জানান, এটি একটি হত্যা কান্ড। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক