
এম,এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ফেজবুকে সরকারবিরোধী পোষ্ট দেওয়ার প্রতিবাদ করায় যুবলীগ কর্মীর উপর হামলা চালিয়েছে আহত করেছে স্বচ্ছাসেবক দলের নেতা কর্মীরা। এ ঘটনায় ২ জন যুবলীগ কর্মী আহত হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের বারপুর রাডার অফিসের প্রধান গেটের সামনে এই হামলার ঘটনা ঘটে।
অতর্কিত হামলার শিকার হলেন রাকিবুল ইসলাম রানা ও রাকিবুল ইসলাম রাকিব। তারা উভয়েই বগুড়া সদর গোকুল ইউনিয়ন আওয়ামী যুবলীগের কর্মী। তবে প্রাথমিক অবস্থায় পূর্ব শত্রুতার জের ধরে এমন হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এই ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রনে এসআই রাসেল আহমেদ এর নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত কয়েকদিন আগে বগুড়া সদর গোকুল ইউনিয়নের পাকুড়তলায় সরকারবিরোধী ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান এর নেতৃত্বে যুবলীগ কর্মীদের উপর হামলা করে মারপিট করা হয়। এতে সদর থানায় মামলা দায়ের হয়েছে। এই মামলার জন্য যুবলীগ কর্মী রাকিব ও রানাকে দোষারোপ করে আসছিলো আসামীরা। এরই জের ধরে ২১সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা আনুমানিক ১২ টার সময় যুবলীগ কর্মী রানা ও রাকিব শহরে যাওয়ার জন্য বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বের হলে পূর্ব পরিকল্পনা মোতাবেক সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক আব্দুর রহমান সজল এর নেতৃত্বে কতিপয় সন্ত্রাসীরা ওতপেতে থাকে। যুবলীগকর্মীরা নুনগোলা ঈদগাহ মাঠ এলাকায় আসা মাত্র সজল বাহিনী তাদের পিছনে ধাওয়া করে।
এমন সময় যুবলীগকর্মীরা তাদের প্রাণ বাঁচাতে মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে যাবার চেষ্টা করার একপর্যায়ে বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের বারপুর রাডার অফিসের প্রধান গেটের সামনে আসলে তাদের গতিরোধ করে বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করে সন্ত্রাসী সজল বাহিনীর সদস্যরা। তখন রানা ও রাকিব নিরুপায় হয়ে ঘটনাস্থলের পাশেই অবস্থিত রাডার অফিসের গার্ডরুমে দৌড় দিয়ে পালিয়ে আশ্রয় নেয়। তখন অবস্থা বেগতিক দেখে সজল বাহিনী ঘটনাস্থল ত্যাগ করে।
পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে উক্ত ঘটনাস্থলে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ সহ অঙ্গ সংগঠনের সদস্যরা উপস্থিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্বেচ্ছাসেবকদলের সদস্য কর্তৃক গোকুল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সদস্যদের উপর এহেন অতর্কিত হামলার জন্য তারা তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রতিবাদ জানান। সন্ত্রাসী ও স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুর রহমান সজল নিশিন্দারা ইউনিয়নের বারপুর বাঁশবাড়িয়া গ্রামের বাবলু মন্ডল এর ছেলে বলে জানা গেছে।
ঘটনাস্থল পরিদর্শন করেন বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি আবু সফিয়ান সফিক, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইফতারুল ইসলাম মামুন, লাহিড়ীপাড়া ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি আজাহারুল হান্নান রিপু, গোকুল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া সহ আওয়ামিলীগ যুবলীগের নেতাকর্মীবৃন্দ। আহত রাকিব ও রানাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা জন্য ভর্তি করানো হয়। এই ঘটনায় এরিপোর্ট লেখা পর্যন্ত (বেলা ৩টা) হামলাকারী আব্দুর রহমান সজল সহ তার বাহিনীর কেউ গ্রেফতার হয়নি।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা