
আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে মধ্যরাতে চলন্ত গাড়ীর চাকায় পৃষ্ট হয়ে এক পথচারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে মঙলবার দিবাগত মধ্যরাতে বদলগাছী মাতাজি সড়কে চাকরাইল গ্রামের পশ্চিমে আল মামুন ফিড মিলের পূর্ব দিকে। খবর পেয়ে রাতেই থানার এসআই নিহার চন্দ্র ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
চলন্ত অজ্ঞাত গাড়ী এই পথচারীকে ধাক্কা মেরে পিষে দিয়ে চলে যায়। নিহতের নাম পরিচয় প্রথমে না মিললেও পরে পাওয়া গেছে। তাঁর নাম হোসেন আলী কবিরাজ। পিতার নাম ইসমাইল হোসেন।
বগুড়া কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের বাসিন্দা বলে জানা যায়। নিহত হোসেন আলীর হাতে পলিথিন ও কিছু টাকা ছিল। সে মানষিক রোগি ও ভিক্ষুক ছিল বলে থানা পুলিশ জানায়। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
এসআই নিহার চন্দ্র ও থানার অফিসার ইনচার্জ মোঃ আতিয়ার রহমান জানান নিহতের পরিচয় মিলেছে। এ বিষয়ে থানায় পরিবহন ও সড়ক দুর্ঘটনা আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য