
সহদেব সূত্রধর সায়ন: টাঙ্গাইলের বাসাইল উপজেলা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫,২৪৯ তম জন্মাষ্টমী মহোৎসব ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও গীতা পাঠসহ ধর্মীয় নানা আয়োজন করা হয়।
বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বাসাইল কেন্দ্রীয় শ্মশান কালীবাড়ী গীতা পাঠ, ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ধর্মীয় আলোচনা, পরে বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি ঘুরে এসে পুনরায় শ্মশান কালিবাড়ী গিয়ে শেষ হয়। পরে সকল ভক্তবৃন্দদের প্রসাদ বিতরণ করায়। সময় উপস্থিত ছিলেন বাসাইল পুজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ মোহন সরকার, সাধারণ সম্পাদক সুনীল রায় স্বপন, সাংগঠনিক সম্পাদক বাসুদেব সূত্রধর, কোষাধ্যক্ষ মহাদেব সাহা, প্রচার সম্পাদক সুমীর কর্মকার, ইউনিয়ন নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বীর ভগবান শ্রীকৃষ্ণের ভক্তবৃন্দ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য