
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পুঠিয়ার পাড় গ্রামে জহুরা বেওয়া (৭৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টায় মোল্লাবাড়ীর পাশের ডোবা থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর ঘটনাস্থ পরিদর্শন করেছেন।
স্থানীয় পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পুঠিয়ার পাড় গ্রামের মোল্লাবাড়ীর মৃত মোজাম্মেল মুসল্লির স্ত্রী জহুরা বেওয়া (৭৫) স্বামীর টিনের ঘরে এবং তার পুত্র জহুরুল ইসলাম ও তার স্ত্রী বিল্ডিং ঘরে বসবাস করতেন। শনিবার মা এবং পুত্রের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে তীব্র বাদানুবাদ হয়।
প্রতিদিনের মতো জহুরা বেওয়া শনিবার রাতের খাবার শেষে ঘুমাতে যান। পরদিন রবিবার সকালে বাড়ীর পূর্বপার্শ্বে ডোবার কুচুরিপানার নিচ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বৃদ্ধার পরিবারের সদস্যদের কোন অভিযোগ না
থাকায় উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছি।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক