
এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া শহরের রাজাবাজারের মাছপট্টিতে ফাঁকা জায়গা বহিরাগত সন্ত্রাসী দ্বারা দখলের চেষ্টার বিরুদ্ধে মতবিনিময় ও প্রতিবাদ সভা করেছে সাধারণ ব্যবসায়ীরা।
গতকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে বাজারের মাছপট্টি ফাঁকা জায়গায় এ সভার আয়োজন করা হয়। এতে বাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা সুলতান বাদশা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজাবাজার আড়ৎদার ও সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম রেজা শানু, সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ।
সভায় আরো বক্তব্য রাখেন, বাজার ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক সেলিম বাদশা, বিশিষ্ট ব্যবসায়ী রতন, ফজলু, মিঠু, রানা, রঞ্জন, মিলন, বিকাশ, সুজন চক্রবর্তী, হুমায়ুন, মানিক, রহিম, রেজাউল করিম, সৌরভ, রাসেল প্রমুখ। এসময় রাজাবাজারের সকল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য