
বুধবার (২৩ আগস্ট) দুপুরে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মানিককুড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ফয়সাল ঝিনাইগাতী বাজারের আব্দুল সামাদের ছেলে।
ভিকটিমের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভিকটিম মানিককুড়া গ্রামের এক দিন মজুরের মেয়ে ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। গত ১৯ আগস্ট বিকালে ভিকটিমের পাশের বাড়ির মৃত ফজল হকের ছেলে মোশারফ (৩০) এর বাড়িতে খেলছিল শিশুটি।
এ সময় মোশারফ তাকে ফুসলিয়ে রান্না ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকার করলে তার কাপড় খুলে মুখ চেপে ধরে। একসময় শিশুটির চিৎকারে ধর্ষক তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।
পরে ভিকটিম রক্তাক্ত অবস্থায় বাড়িতে আসে। এ সময় তার অবস্থার অবনতি দেখে ওই শিশুর মা মেয়েকে নিয়ে পার্শ্ববর্তী ফাকরাবাদ গ্রামের এক নার্সের বাড়িতে নিয়ে সেলাই করে।
এদিকে ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দিতে ভিকটিমের পরিবারকে হুমকি দিয়ে তাদেরকে বাড়িতে অবরুদ্ধ করে রাখে।
পরে ৯৯৯ নাম্বারে ফোন করলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক ফয়সালকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা