
মোস্তাফিজুর রহমান, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলায় হাঁটাহাঁটি ক্লাবের সদস্যদের মুনলাইট ফার্মেসীর সত্ত্বাধীকারী আলহাজ্ব মো: রেজাউল বারী মৃধার পক্ষ থেকে জার্সি উপহার হিসাবে দেওয়া হয়েছে।
১৬ ই আগষ্ট (বুধবার) নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্ত্বরে হাঁটাহাঁটি ক্লাবের সদস্যদের মাঝে ২৫ টি জার্সি উপহার হিসাবে বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন হাঁটাঁহাটি ক্লাব, নলডাঙ্গার সকল সদস্যবৃন্দ।
উল্লেখ্য হাঁটাঁহাটি ক্লাব,নলডাঙ্গা ২০২১ সালে যাত্রা শুরু করে বৃক্ষরোপণ,রক্তদান,বাল্যবিবাহ প্রতিরোধ,মৎস্য উন্মুক্তকরণ সহ বিভিন্ন সেচ্ছাসেবী কাজ করে আসছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য