
জাহিদ হাসান : কুষ্টিয়া ভেড়ামারা আল্ হেরা মডেল একাডেমিতে মা সমাবেশ ও অত্র একাডেমির এস.এস.সি-২০২৩ জি.পি.এ-৫ প্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল রবিবার (৬ঠা আগস্ট) সকাল ১০ টায় আল্ হেরা মডেল একাডেমির মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে আল্ হেরা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ হাসানুজ্জামান খসরু এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক শারমিন আক্তার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল।
এছাড়াও অত্র বিদ্যালয়ের অধ্যায়নরত শিক্ষার্থীদের মা, এস.এস.সি তে কৃতি শিক্ষার্থী ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আগামীতে দেশ পরিচালনা, আধুনিক স্মার্ট বাংলাদেশ তৈরীতে মেধাবী ছাত্র-ছাত্রীদের কোন বিকল্প নেই। সুতরাং শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং শিক্ষকদের মানসম্পন্ন শিক্ষা উপহার দেয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে অত্র বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ক্রেস্ট বিতরন করা হয়।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা